বাসস
  ০৯ মার্চ ২০২৬, ১১:৫১

বিস্ফোরণে কেঁপে উঠল বৈরুতের দক্ষিণ উপশহর : এএফপি

ঢাকা, ৯ মার্চ, ২০২৬ (বাসস) : এএফপি’র এক সংবাদদাতা জানিয়েছেন, লেবাননের বৈরুতে ইরান-সমর্থিত হিজবুল্লাহ এবং ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধের মধ্যে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 

এই এলাকাটি হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এবং সম্প্রতি ইসরাইলি বাহিনী এখানে ধারাবাহিক বিমান হামলা চালিয়ে যাচ্ছে। বিস্ফোরণের পর ওই এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে বলে জানান ওই সাংবাদিক।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এই এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিন। যার ফলে সেখানে ব্যাপক জনসমাগম ও অস্থিরতা তৈরি হয়েছে। গত সপ্তাহের ধারাবাহিক তীব্র বিমান হামলার পর গত শনিবার থেকে এলাকাটিতে নতুন করে কোনো হামলা হয়নি।