শিরোনাম

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : রাশিয়া ১ হাজার ইউক্রেনীয় সেনাসদস্যের মরদেহ কিয়েভের কাছে হস্তান্তর করেছে বলে বৃহস্পতিবার মস্কোর এক কর্মকর্তা জানিয়েছেন। বিনিময়ে ইউক্রেন ৩৫ জন রুশ সেনার মরদেহ ফেরত দিয়েছে।
মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
মস্কোর শীর্ষ মধ্যস্থতাকারী ভøাদিমির মেদিনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, নিহত ১ হাজার ইউক্রেনীয় সেনার মরদেহ ইউক্রেনকে দেওয়া হয়েছে। রাশিয়া পেয়েছে ৩৫ জন নিহত রুশ যোদ্ধার মরদেহ।