শিরোনাম

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : মেক্সিকোর আইনপ্রণেতারা বুধবার একটি সাংবিধানিক সংস্কার পাস করেছেন, এতে কর্মঘণ্টা সপ্তাহে বর্তমানে ৪৮ থেকে ধাপে ধাপে ৪০-এ নামিয়ে আনা হবে। এই পরিবর্তন ২০৩০ সালের মধ্যে কার্যকর করা হবে।
মেক্সিকো সিটি থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
নতুন প্রস্তাব অনুযায়ী প্রথম ধাপে ২০২৭ সালে কর্মঘণ্টা ৪৬ ঘণ্টা হবে, এরপর প্রতি বছর দুই ঘন্টা করে কমিয়ে ২০৩০ সাল নাগাদ এটিকে ৪০ ঘন্টা করা হবে।
এতে উল্লেখ করা হয়েছে, ল্যাটিন আমেরিকার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশটি চিলি, ইকুয়েডর ও ভেনেজুয়েলাসহ কয়েকটি দেশের মতই ৪০-ঘণ্টার সাপ্তাহিক কর্মের নিয়ম চালু করতে যাচ্ছে।
সংস্কারের এই প্রস্তাবটি ৪৬৯ ভোটে পাস হয়েছে পাস হয়েছে এবং এর বিরুদ্ধে কেউ ভোট দেননি। তবুও বিরোধীরা অভিযোগ করেছেন, এই আইন শ্রমিকদের জন্য পর্যাপ্ত বিশ্রামের দিন নিশ্চয়তা দেয় না। তারা বলেছেন এতে সপ্তাহে ছয় দিনের কাজের জন্য মাত্র এক দিনের বিশ্রাম রয়েছে।
মধ্যপন্থী-বাম দল ‘সিটিজেনস মুভমেন্ট’ থেকে প্যাট্রিসিয়া মার্কাডো বলেন, ‘মেক্সিকো বিশ্বের অন্যতম উচ্চ কর্মসংক্রান্ত মানসিক চাপের দেশ। ৭৫ শতাংশ কর্মী এ সমস্যায় পড়ে — সুতরাং পর্যাপ্ত বিশ্রাম স্বাস্থ্যসম্মত জীবনের জন্য গুরুত্বপূর্ণ।’
এবারের পাসের পর প্রস্তাবটি আইনে রূপ নেওয়ার জন্য মেক্সিকোর ৩২টি রাজ্যের অন্তত ১৭টির রাজ্য বিধানসভায় সমর্থন পেতে হবে।
সংসদীয় নিম্নকক্ষের এক ইশতেহারে বলা হয়েছে, ‘যে কোনো অবস্থাতেই কর্মঘণ্টা কমানো বেতনের হারের বা শ্রমিকদের মজুরি কমানোর কারণ হয়ে উঠতে পারে না।