বাসস
  ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৩

যুক্তরাষ্ট্র থেকে সশস্ত্র দলের ‘অনুপ্রবেশ’ প্রচেষ্টা নস্যাৎ করার দাবি কিউবার

হাভানা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্র থেকে আসা একটি সশস্ত্র দলের অনুপ্রবেশ প্রচেষ্টা নস্যাৎ করার দাবি করেছে কিউবা। দেশটির কোস্টগার্ড বুধবার ফ্লোরিডায় নিবন্ধিত একটি স্পিডবোটে গুলি চালায়। উপকূলের কাছে গোলাগুলির ওই ঘটনায় চারজন নিহত ও ছয়জন আহত হন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গোলাগুলির পর আটক ব্যক্তিরা বলেছে, তারা ‘সন্ত্রাসী কর্মকান্ড চালানোর উদ্দেশে অনুপ্রবেশ করেছিল।’

মন্ত্রণালয় জানায়, নৌযানটিতে অ্যাসল্ট রাইফেল, পিস্তল, মলোটভ ককটেলসহ সামরিক ধরনের অন্যান্য সরঞ্জাম পাওয়া গেছে। হামলাকারী ১০ জনই যুক্তরাষ্ট্রে বসবাসরত কিউবান নাগরিক।