শিরোনাম

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বুধবার চীনে পৌঁছেছেন। দেশটির অন্যতম বৃহৎ বাণিজ্য অংশীদার চীনে এটি তার প্রথম সরকারি সফর। মের্ৎসের বিমানে থাকা এক এএফপি সাংবাদিক এ তথ্য জানান।
বড় একটি ব্যবসায়ী প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে চীন সফর করছেন জার্মান চ্যান্সেলর। এর অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বৈঠক ও নৈশভোজে অংশ নেওয়ার কথা রয়েছে।
সফরটি মূলত অর্থনৈতিক বিষয় ও নিরাপত্তা নীতিকে কেন্দ্র করে হচ্ছে।