শিরোনাম

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ইউক্রেনের বিরুদ্ধে ভøাদিমির পুতিনের যুদ্ধ রাশিয়ার জন্য ‘তিন দিক দিয়েই ব্যর্থতা’। রাশিয়ার আগ্রাসনের চার বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার এ মন্তব্য করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।
পশ্চিমা সমর্থনপুষ্ট ইউক্রেনে রাশিয়ার অভিযানের প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘এই যুদ্ধ রাশিয়ার জন্য সামরিক, অর্থনৈতিক ও কৌশলগতভাবে তিন দিকেই ব্যর্থ।’
প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
তিনি আরও বলেন, ‘একদিন রুশ জনগণ তাদের নামে সংঘটিত অপরাধের ভয়াবহতা, উত্থাপিত অজুহাতগুলোর অসারতা ও তাদের দেশের ওপর এর দীর্ঘমেয়াদি ধ্বংসাত্মক প্রভাব বুঝতে পারবে।’