শিরোনাম

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): রাশিয়ার আক্রমণের চার বছর পূর্তি উপলক্ষ্যে ইউরোপের একাধিক নেতা ইউক্রেনে পৌঁছেছেন।
কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব ও সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন তাদের মধ্যে রয়েছেন।
মঙ্গলবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সাইবিহা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে লেখেন, ‘স্বাধীনতা, ন্যায়বিচার ও সত্য রক্ষায় আমাদের প্রকৃত ও ঘনিষ্ঠ মিত্র নর্ডিক-বাল্টিক এইট নেতাদের স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত।’