শিরোনাম

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): ইরানের সেনাবাহিনীর বিমান বাহিনীর একটি হেলিকপ্টার মঙ্গলবার মধ্যাঞ্চলীয় ইসফাহান প্রদেশে বিধ্বস্ত হলে, এতে অন্তত দুই জন নিহত হয়েছেন।
তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, ‘এই ঘটনায় দুর্ভাগ্যজনকভাবে পাইলট ও কো-পাইলট নিহত হয়েছেন।’
তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।