বাসস
  ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩৩

রাশিয়ার আগ্রাসনের বার্ষিকীতে ইউক্রেনে পৌঁছেছেন ইইউ প্রধান

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডার লিয়েন আজ মঙ্গলবার মস্কোর আগ্রাসনের চতুর্থ বার্ষিকীতে কিয়েভে পৌঁছেছেন। 

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, ইউরোপ অর্থনৈতিক ও সামরিকভাবে অবিচলভাবে ইউক্রেনের পাশে থাকবে এবং তীব্র শীতকালে দেশটিকে সমর্থন করবে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

রাশিয়ার আগ্রাসনের পর থেকে এটি ইউক্রেনের রাজধানী কিয়েভে ভন ডার লিয়েনের দশম সফর। তিনি এক্স-এ এক বার্তায় লিখেছেন, তিনি এখানে এসেছেন ‘ইউক্রেনের ন্যায্য লড়াইয়ের প্রতি আমাদের অবিচল প্রতিশ্রুতি জোরদার করতে।’

তিনি আরও বলেন, ‘ইউক্রেনের জনগণ এবং আক্রমণকারী রাশিয়ার কাছে একটি স্পষ্ট বার্তা পৌঁছাতে এসেছি, আমরা শান্তি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত থামব না। শান্তি হবে ইউক্রেনের শর্তে।’