বাসস
  ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১১

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৩, আহত কয়েকজন

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) :  রাশিয়া গতরাতে  ইউক্রেনের ওডেসা অঞ্চলে  ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রাশিয়ার ওই হামলায় কমপক্ষে তিন ব্যক্তি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।  

আঞ্চলিক কর্মকর্তারা আজ সোমবার এ তথ্য জানিয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

আঞ্চলিক গভর্নর ওলেগ কিপার বলেন, ওডেসা অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

আঞ্চলিক প্রধান ইভান ফেডোরভের বলেন, জাপোরিঝিয়ায় শিল্প স্থাপনাগুলোতে ড্রোন হামলায় ৩৩ বছর বয়সী এক ব্যক্তি নিহত এবং একজন আহত হয়েছেন।