বাসস
  ২০ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪১

আগামী সপ্তাহে চীন সফরে যাচ্ছেন জার্মানির চ্যান্সেলর মের্ৎস

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস। ছবি : সংগৃহীত

ঢাকা, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস আগামী সপ্তাহে চীন সফরে যাচ্ছেন। চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে বৈঠকে অংশ নিতে তিনি বুধবার দেশটিতে পৌঁছাবেন।

আজ শুক্রবার জার্মান সরকারের একজন মুখপাত্র এ তথ্য জানান।

বার্লিন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মুখপাত্র বলেন, ‘চ্যান্সেলরকে বেইজিংয়ে সামরিক সম্মান প্রদর্শনের মাধ্যমে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী লি কিয়াং। বিকেলে চ্যান্সেলর চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন  এবং রাতে নৈশভোজে অংশ নেবেন।’