শিরোনাম

ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : কানাডার পশ্চিমাঞ্চলীয় একটি প্রত্যন্ত এলাকায় ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় প্রাণহানির পর ইউরোপ সফর স্থগিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, মঙ্গলবারের ওই ঘটনার পর নির্ধারিত মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে জার্মানি সফর আপাতত বাতিল করা হয়েছে। টরন্টো থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
প্রধানমন্ত্রীর কার্যালয় এএফপিকে জানায়, ‘ব্রিটিশ কলাম্বিয়ার টাম্বলার রিজ থেকে আসা মর্মান্তিক খবরে প্রধানমন্ত্রী আপাতত দেশের বাইরে নির্ধারিত সফর স্থগিত রাখবেন।’
এর আগে কার্নি ঘোষণা দিয়েছিলেন, বুধবার থেকে রোববার পর্যন্ত তিনি মিউনিখে অবস্থান করবেন।
ব্রিটিশ কলাম্বিয়ায় ওই গুলিবর্ষণের ঘটনায় নয়জন নিহত হয়। তাদের মধ্যে সাতজন একটি স্কুলে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায়।