শিরোনাম

ঢাকা, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বর্তমান থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলের দলের ওপর ভোটাররা আস্থা রাখবেন বলে তিনি আশা করছেন। রোববার নিজের ভোট দেওয়ার পর তিনি এ মন্তব্য করেন।
অনুতিন বলেন, ‘আমরা আমাদের পক্ষে যা করা সম্ভব, আমরা তার সবই করেছি। তবে জনগণের হৃদয় জোর করে নিয়ন্ত্রণ করা যায় না।’
এ সময় তিনি আরও বলেন, ‘আশা করি, তারা আমাদের ওপর ভরসা রাখবেন।’
থাইল্যান্ডের বুরিরাম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ভোটের আগে জনমত জরিপে অনুতিনের ভূমজাইথাই পার্টি দ্বিতীয় স্থানে ছিল।
তবে জোট সরকার গঠনের মাধ্যমে তার প্রধানমন্ত্রীর পদে বহাল থাকার সম্ভাবনাই বেশি বলে ধারণা করা হচ্ছে।