শিরোনাম

ঢাকা, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ভেনেজুয়েলার সংসদের প্রধান গতকাল শুক্রবার রাজনৈতিক বন্দীদের আত্মীয়দের সঙ্গে এক বৈঠকে বলেন এখনও যারা রাজনৈতিক বন্দী হিসাবে আটক রয়েছেন তাদের দ্রুত মুক্তি দেওয়া হবে।
একই সাথে তিনি সরকারের ‘ত্রুটিগুলো শুধরানোর’ প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ক্ষমতাচ্যুত নেতা নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত একজন প্রাক্তন সদস্য জর্জে রদ্রিগেজ কারাকাসের কুখ্যাত জোনা ৭ আটক কেন্দ্রের বাইরে বন্দীদের পরিবারকে বলেন, ‘শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নাগাদ তারা সবাই মুক্ত হয়ে যাবেন।’
তিনি বলেন, ‘আমদের যে সমস্ত ভুল হয়েছে তা সংশোধন করব।’
তিনি বাকি সকল রাজনৈতিক বন্দীর কথা বলছেন কিনা তা স্পষ্ট নয়।
জাতীয় পরিষদের সদস্যরা ২৭ বছরের সমাজতান্ত্রিক শাসনামলে ভিন্নমতাবলম্বীদের আটকে রাখার জন্য ব্যবহৃত অপরাধের ধরণগুলোকে অন্তর্ভুক্ত করে একটি খসড়া সাধারণ ক্ষমার প্রতি তাদের প্রাথমিক সমর্থন দেওয়ার একদিন পর এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
ডেমোক্র্যাটিক ইউনিটারী প্ল্যাটফর্ম জোট এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই খসড়া আইনে ‘বৃহৎ সংখ্যক নাগরিক ও সামরিক রাজনৈতিক বন্দীদের বাদ দেওয়া হয়েছে’, ‘ভুক্তভোগীদের জন্য ক্ষতিপূরণ প্রণালী স্থাপন করা হয়নি’ এবং ‘নিষিদ্ধ ব্যক্তিদের নিরাপদে দেশে প্রত্যাবর্তনের নিশ্চয়তা দেওয়া হয়নি।’
মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক মাদুরোর উৎখাতের এক মাস পর, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের বিলটিকে দেশকে ঐক্য ও সম্প্রীতির দিকে এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে।