শিরোনাম

ঢাকা, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি মসজিদে শুক্রবার আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত এবং ১৩০ জনেরও বেশি আহত হয়েছেন।
পুলিশের একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে।
এএফপির সাংবাদিকরা জানান, রক্তাক্ত পোশাকে আহত অবস্থায় বহু মানুষকে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই পুলিশ সূত্র আরও জানায়, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।