শিরোনাম

ঢাকা, ১৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ব্রাউন বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থীকে হত্যার ঘটনায় আটক এক ব্যক্তিকে ছেড়ে দেওয়া হবে। রোববার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।
ইউনিভার্সিটিটি যে রাজ্যে অবস্থিত, সেই রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের মেয়র ব্রেট স্মাইলি বলেন, ‘আজ সকালে যাকে আটক করা হয়েছিল, সেই সন্দেহভাজন ব্যক্তিকে আমরা কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিচ্ছি।"
দেশজুড়ে স্কুলগুলোতে একের পর এক হামলার এটি ছিল সবশেষ ঘটনা। ব্রাউন ইউনিভার্সিটিতে এই বন্দুক হামলায় দু’জন নিহত এবং আরও নয়জন আহত হন। এই ঘটনায় রোববার ভোরে মার্কিন কর্তৃপক্ষ একজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছিল।