বাসস
  ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:৪৬

বন্দুক নিয়ন্ত্রণে কঠোর আইনের প্রস্তাব অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর

ঢাকা, ১৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : সিডনির সমুদ্র সৈকতে একটি ইহুদি উৎসবকে লক্ষ্য করে বন্দুকধারীদের গুলিতে ১৫ জন নিহত হওয়ার একদিন পর সোমবার ‘আরও কঠোর বন্দুক আইন’-এর প্রস্তাব দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।

সিডনি থেকে এএফপি এ খবর জানায়।

প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, ‘সরকার প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। এর মধ্যে কঠোর বন্দুক আইনও রয়েছে।’

পুলিশ নিশ্চিত করেছে, হামলাকারীদের মধ্যে একজন ছয়টি আগ্নেয়াস্ত্র রাখার লাইসেন্স পেয়েছিল।