বাসস
  ২৬ মার্চ ২০২৬, ১২:১২

শেরপুরে স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

জেলায় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।ছবি: বাসস

শেরপুর, ২৬ মার্চ, ২০২৬ (বাসস) : জেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিনটির সূচনা হয়। এরপর শহরের মাধবপুরস্থ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এবং পুলিশ সুপার মো. কামরুল ইসলাম পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ, জেলা সিভিল সার্জন মোহাম্মদ শাহীন, শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা , জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেনসহ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়া সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ ও কুচকাওয়াজ , সকাল ১০টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান, দুপুরে প্রীতি ফুটবল ম্যাচ ও শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন, বিকেলে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজনসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।