বাসস
  ১৭ আগস্ট ২০২৬, ১৯:৫৯

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ৮৭০

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৬ (বাসস) : ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৮৭০ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৪০৪ জন, চট্টগ্রাম বিভাগে ৯০ জন, ময়মনসিংহ বিভাগে ৫১ জন, রংপুর বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে ১৫৩ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন এবং বরিশালে বিভাগে ১০২ জন রয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ হাজার ৮৪৮ জন।

গত ২৪ ঘণ্টায় একজনসহ চলতি বছর ডেঙ্গুতে মোট ৭১ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৮৬৫ জনসহ চলতি বছর মোট ২৩ হাজার ২৪ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 
 
২০২৫ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।