বাসস
  ১৭ এপ্রিল ২০২৬, ১৯:৩০

গত ২৪ ঘন্টায় সন্দেহজনক হাম রোগে  ৫ জনের মৃত্যু

প্রতীকী ছবি

ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : সন্দেহজনক হাম রোগে গত ২৪ ঘণ্টায় ৫ জন মারা গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের বরাত দিয়ে তথ্যবিবরণীতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও  ৫ জনের মৃত্যু হয়েছে। ফলে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট ১৭৪ জন সন্দেহজনক হাম রোগী মৃত্যুবরণ করেছেন।

গত ২৪ ঘন্টায় ১২৭ জন নিশ্চিত হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে এ পর্যন্ত এই রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৯৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ১১ হাজার ২৪৩ জন। ফলে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ১১৫ জন সন্দেহজনক হাম রোগী।