শিরোনাম

টাঙ্গাইল, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : প্রতি বছরের মতো এবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্বরণে সুবিধাবঞ্চিত রোগীদের জন্য টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্প।
কিডনি এওয়ারনেস মনিটরিং এন্ড প্রিভেনশন সোসাইটির (ক্যাম্পস) আেিয়াজনে আজ শনিবার দিনব্যাপী বিনামূল্যে এ চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়।
সকালে জেলার সখিপুর উপজলার হাতিবান্ধা গ্রামের তালিমঘরে " ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্প" এর উদ্বোধন করেন, ক্যাম্পস-এর সভাপতি ও বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এম এ সামাদ।
সখিপুর ছাড়াও ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্পে টাঙ্গাইল ও এর পার্শ্ববর্তী অঞ্চলের দরিদ্র গ্রামবাসীগণের মধ্যে প্রায় সাড়ে ৩ হাজার জন রোগীর নিবন্ধন ও প্রাথমিক রোগ নির্ণয়ের জন্য বিনামূল্যে রক্ত ও প্রস্রাব পরীক্ষা, ইসিজি, আল্ট্রাসনোগ্রামসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এ মেডিকেল ক্যাম্পের ১০ দিন আগে থেকে অর্থাৎ ১১ থেকে ২০ ফেব্রুয়ারি এবং ২১ ফেব্রুয়ারির দিন রাজধানীর বিভিন্ন হাসপাতাল থেকে আগত বিশেষজ্ঞসহ অর্ধশতাধিক চিকিৎসক দিনব্যাপী রোগীদের চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদানসহ বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন। এ ছাড়াও ২৫০ এর অধিক চক্ষু রোগীদের চোখের ছানী অপারেশন ও লেন্স প্রতিস্থাপনের জন্য প্রাথমিকভাবে নির্বাচনমূল্য ওষুধ সরবরাহ ও প্রায় তিনশ’রোগীর চোখের ছানি অপারেশন ও লেন্সের জন্য প্রাথমিকভাব বাছাই করে আয়োজকরা।
এ দিকে দুপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পের পাশাপাশি "স্বাস্থ্য সুরক্ষায় সুস্থ জীবনধারা” শীর্ষক একটি মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া ক্যাম্পসের প্রকাশনা "প্রয়াস-২২" এর মোড়ক উন্মোচন করা হয়। আলোচনা সভায় কিডনি বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যাম্পসের সভাপতি কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এ সামাদ।
ক্যাম্পস-এর সভাপতি ও বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এম এ সামাদ বলেন, কিডনি রোগের প্রকোপ দিন দিন বেড়েই চলছে। আমাদের মতো উন্নয়নশীল দেশে কিডনি রোগের হার উন্নত দেশের চেয়ে বেশি।
তিনি বরেন, বাংলাদেশে প্রায় তিন কোটি ৮০ লাখ লোক কোন না কোন ভাবে কিডনি রোগে আক্রান্ত। কিডনি রোগে আক্রান্ত হয়ে প্রতি ঘন্টায় ৫ জন লোক মৃত্যুবরণ করছে। সাধারণত ৭৫ ভাগ কিডনি নষ্ট হওয়ার আগে রোগীরা বুঝতেই পারেনা যে সে কিডনি রোগে আক্রান্ত। এ ব্যাপারে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।