বাসস
  ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫২

শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক

শিক্ষাব্যবস্থাকে আনন্দমুখর ও কর্মমুখী করা, কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারণের বিষয়ে আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত। ছবি: পিআইডি

ঢাকা, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): শিক্ষাব্যবস্থাকে আনন্দমুখর ও কর্মমুখী করে গড়ে তোলা, কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারণের বিষয়ে আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ বাসসকে এ তথ্য জানিয়েছেন।

সভায় সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।