শিরোনাম

ঢাকা, ১ আগস্ট , ২০২৬ (বাসস) : বিএনপিকে জড়িয়ে আওয়ামী লীগপন্থী বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে ভুয়া ও মিথ্যা ভিডিও ছড়িয়ে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, সম্প্রতি ‘ধর্ষণের শিকার এক নারীর আর্তনাদ’ দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো হয়েছে। বিএনপিকে জড়িয়ে আওয়ামীপন্থী বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি ধর্ষণের কোনো ঘটনা নয়। এমনকি ভিডিওটি বাংলাদেশেরও নয়।
এটি ভারতীয় এক কনটেন্ট ক্রিয়েটরের স্ক্রিপ্টেড বা সাজানো ভিডিও।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে বিগত অন্তর্বর্তী সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হয়। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।
বাংলাফ্যাক্ট নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরছে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করছে।