বাসস
  ১৪ জুলাই ২০২৬, ১৪:৩৯

এআই ছবি ছড়িয়ে চট্টগ্রামের বন্যা নিয়ে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট

ঢাকা,  ১৪ জুলাই, ২০২৬ (বাসস) : এআই ছবি ছড়িয়ে চট্টগ্রামে চলমান বন্যা নিয়ে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, চট্টগ্রামে বন্যার পানিতে নামাজ আদায়ের দৃশ্য দাবি করে দুটি ছবি সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে। 

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ছবিগুলো আসল নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় তৈরি।
‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।


ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ করে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।