বাসস
  ২৫ জুন ২০২৬, ১২:২৮

‘নতুন কুঁড়ি’ নামে ভুয়া ফেসবুক পেজ খুলে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত : বাংলাফ্যাক্ট

ঢাকা, ২৫ জুন, ২০২৬ (বাসস) : শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র নামে ভুয়া ফেসবুক পেজ খুলে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, সম্প্রতি ‘নতুন কুঁড়ি’ নাম ব্যবহার করে পরিচালিত একটি ফেসবুক পেজ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে।

যাচাই করে দেখা গেছে, ‘নতুন কুঁড়ি’ নামের মেটা ভেরিফায়েড পেজটি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র অফিসিয়াল পেজ নয়। অনুষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক পেজের নাম ‘ইঞঠ ঘড়ঃঁহ কঁৎর’।

বাংলাদেশ টেলিভিশনও বাংলাফ্যাক্টকে বিষয়টি নিশ্চিত করেছে।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলোর মতে, চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।

এছাড়া সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে বিএনপি এবং নবনির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধেও গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।

বাংলাফ্যাক্ট হলো পিআইবির ফ্যাক্ট চেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম। প্রতিষ্ঠানটি নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে প্রকৃত তথ্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদবিষয়ক গবেষণা পরিচালনা করে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল ও বিভ্রান্তিকর তথ্য ইতোমধ্যে শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট। দেশে গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে