শিরোনাম

ঢাকা, ১৪ মে, ২০২৬ (বাসস) : ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বিএনপি নেতা মির্জা আব্বাসের ভাইরাল ছবিটি ভুয়া বলে শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।
ফ্যাক্টওয়াচ জানায়, শুভেন্দু অধিকারীর সঙ্গে মির্জা আব্বাসের ভাইরাল ছবিটি আসল নয়। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে আসল গ্রুপ ছবির একপাশে মির্জা আব্বাসের একটি পৃথক ছবি কৃত্রিমভাবে জুড়ে দেওয়া হয়েছে।
দেশে চলমান গুজব ও ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে ফ্যাক্টওয়াচ কাজ করছে। প্রতিষ্ঠানটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। ফ্যাক্টওয়াচ সেসব বিষয় নিয়মিতভাবে যাচাই করে সত্য তুলে ধরছে এবং গুজব প্রতিরোধে কাজ করছে।