শিরোনাম

ঢাকা, ১৪ মে, ২০২৬ (বাসস): শাপলা চত্বরের সিসিটিভি ফুটেজ দাবিতে এআই ছবি ভাইরাল হওয়া শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।
ফ্যাক্টওয়াচ জানায়, শাপলা চত্বরের সিসিটিভি ফুটেজ দাবিতে এআই ছবি ভাইরাল হয়েছে।
ফ্যাক্টওয়াচ অনুসন্ধান টিম জানায়, ভাইরাল হওয়া ছবিটি বাস্তব কোনো সিসিটিভি ফুটেজের অংশ নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (এআই) ব্যবহার করে তৈরি করা একটি ছবি।
দেশে চলমান গুজব ও ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে ফ্যাক্টওয়াচ কাজ করছে। প্রতিষ্ঠানটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। ফ্যাক্টওয়াচ সেসব বিষয় নিয়মিতভাবে যাচাই করে সত্য তুলে ধরছে এবং গুজব প্রতিরোধে কাজ করছে।