বাসস
  ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৫
আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৬

একাত্তর টিভির ফটোকার্ড বিকৃত করে প্রধানমন্ত্রীর নামে ভুয়া মন্তব্য প্রচার: বাংলাফ্যাক্ট

ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : একাত্তর টিভির ফটোকার্ড বিকৃত করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে ভুয়া মন্তব্য প্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, একাত্তর টিভির ফটোকার্ড বিকৃত করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে ভুয়া মন্তব্য প্রচার শনাক্ত করা হয়েছে। 

গত ১২ এপ্রিল ‘বাংলাদেশকে ভালোবাসবো কর্মে, সততায়, শপথে ও ত্যাগে’ তথ্যে বা শিরোনামে প্রকাশিত ফটোকার্ডটি সম্পাদনার মাধ্যমে বিকৃত করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, তারেক রহমান ‘ভারতকে ভালোবাসার মধ্য দিয়েই মূলত বাংলাদেশকে ভালোবাসা’- এমন মন্তব্য করেছেন দাবি করে একাত্তর টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। 

তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এমন কোনো মন্তব্য তারেক রহমান করেননি। এ ছাড়া, একাত্তর টিভিও আলোচিত তথ্যে কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। মূলত একাত্তর টিভির ফেসবুক পেজে ১২ এপ্রিল প্রকাশিত একটি ফটোকার্ড নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করে ছড়িয়ে দেওয়া হয়েছে।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট ও কিছু ফেসবুক পেজ থেকে সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও নবনির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।

‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। 

বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ করে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।