শিরোনাম

ঢাকা, ২৯ মার্চ, ২০২৬ (বাসস): এআই দিয়ে বানানো ছবি ছড়িয়ে তেল কেনা নিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টচেক টিম রিউমার স্ক্যানার।
রিউমার স্ক্যানার জানায়, তেল কিনতে এসে মানুষ রাস্তায় ঘুমাচ্ছে এমন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ছড়িয়ে দেয়া হয়েছে।
রিউমার স্ক্যানার ফ্যাক্টচেক অনুসন্ধান টিম আরো জানায়, 'তেল কিনতে এসে মানুষ রাস্তায় ঘুমাচ্ছে দাবিতে ছড়ানো ছবিটি এআই দিয়ে তৈরি।'
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।
বাংলাদেশে চলমান গুজব ও ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে রিউমার স্ক্যানার।
সম্প্রতি রিউমার স্ক্যানার এক প্রতিবেদনে জানায়, সর্বোচ্চ ১৩৩ টি গুজবের শিকার হয়েছেন তারেক রহমান। দল হিসেবেও সর্বোচ্চ ৩৬০ টি গুজবের শিকার বিএনপি।