শিরোনাম

ঢাকা, ১ মার্চ, ২০২৬ (বাসস) : পুলিশ হত্যা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা রিয়াদকে গ্রেফতারের দাবিটি ভিত্তিহীন বলে শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।
ফ্যাক্টওয়াচ জানায়, 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা রিয়াদকে পুলিশ হত্যা মামলায় গ্রেফতারের দাবিটি ভিত্তিহীন।'
ফ্যাক্টওয়াচ অনুসন্ধান টিম জানায়, গ্রেফতার সংক্রান্ত ভিত্তিহীন দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা।
দেশে চলমান গুজব ও ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে ফ্যাক্টওয়াচ কাজ করছে। প্রতিষ্ঠানটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। ফ্যাক্টওয়াচ সেসব বিষয় নিয়মিতভাবে যাচাই করে সত্য তুলে ধরছে এবং গুজব প্রতিরোধে কাজ করছে।