শিরোনাম

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): থাইল্যান্ডের পুরোনো ভিডিও গণমাধ্যমে সাতক্ষীরার ভূমিকম্প দাবিতে প্রচার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টচেক টিম রিউমার স্ক্যানার।
রিউমার স্ক্যানার ফ্যাক্টচেক অনুসন্ধান টিম জানায়, সাতক্ষীরার ভূমিকম্প দাবিতে এবার গণমাধ্যমে প্রচার করা হয়েছে থাইল্যান্ডের পুরোনো ভিডিও।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।
বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে রিউমার স্ক্যানার।
সম্প্রতি রিউমার স্ক্যানার এক প্রতিবেদনে জানায়, সর্বোচ্চ ১৩৩ টি গুজবের শিকার হয়েছেন তারেক রহমান। দল হিসেবেও সর্বোচ্চ ৩৬০ টি গুজবের শিকার বিএনপি।