বাসস
  ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৬

ইন্দোনেশিয়ার ঘটনা বাংলাদেশের ভূমিকম্পের সিসিটিভি ফুটেজ দাবিতে অপপ্রচার : ফ্যাক্টওয়াচ

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): ইন্দোনেশিয়ার ঘটনা বাংলাদেশের ভূমিকম্পের সিসিটিভি ফুটেজ দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে  ফ্যাক্টওয়াচ।

ফ্যাক্টওয়াচ জানায়, 'ভূমিকম্পে নামাজ চলাকালীন বিল্ডিং ধসে হতাহত এবং ঢাকা মেডিকেলে ভর্তির দাবিতে এই ছবিটি প্রচার করা হচ্ছে। প্রকৃতপক্ষে এটি ইন্দোনেশিয়ার ২০২৫ সালের সেপ্টেম্বরের ঘটনা।'

দেশে চলমান গুজব ও ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে ফ্যাক্টওয়াচ কাজ করছে। প্রতিষ্ঠানটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। 

ফ্যাক্টওয়াচ সেসব বিষয় নিয়মিতভাবে যাচাই করে সত্য তুলে ধরছে এবং গুজব প্রতিরোধে কাজ করছে।