বাসস
  ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪১

পুরোনো ভিডিওকে বিএনপি-জামাত সংঘর্ষের দৃশ্য বলে অপপ্রচার শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট

ছবি : বাসস

ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : যান্ত্রিক ত্রুটিতে বাসে আগুন লাগার পুরোনো ভিডিওকে বিএনপি-জামাত সংঘর্ষের দৃশ্য বলে প্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, গত বছরের ১৫ নভেম্বর রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর মহানগরের হারিকেন এলাকায় একটি চলন্ত বাসে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরে যায়। 

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, যান্ত্রিক ত্রুটিতে বাসে আগুন লাগার পুরোনো ভিডিওকে বিএনপি-জামাত সংঘর্ষের দৃশ্য বলে প্রচার শনাক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিএনপি-জামায়েতের সংঘর্ষে রাজধানীতে একটি বাস পুড়িয়ে ফেলা হয়েছে দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, বাসে আগুন লাগার এই দৃশ্যের সঙ্গে বিএনপি-জামায়েতের কোনো সম্পর্ক নেই। 

গত বছরের ১৫ নভেম্বর রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর মহানগরের হারিকেন এলাকায় একটি চলন্ত বাসে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরে যায়। এটি সেই ঘটনার দৃশ্য।

ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে।

'বাংলাফ্যাক্ট' প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। 

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।