শিরোনাম

ঢাকা, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য বিকৃত করে প্রচারের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করছে বলে শনাক্ত করেছে রিউমার স্ক্যানার।
রিউমার স্ক্যানার জানায়, ‘১২ তারিখ পর্যন্ত জনগণের পা ধরবেন, পরের ৫ বছর জনগণই পা ধরবে’ বলে তারেক রহমানের নামে প্রচারিত বক্তব্যটি বিকৃত করা হয়েছে।
রিউমার স্ক্যানার জানায়, ২০২৪ সাল থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, পাশাপাশি দেশেও বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে, অন্তর্বর্তীকাল সরকার, সম্প্রতি খাগড়াছড়ি বিষয়ে, চব্বিশের আন্দোলনে অংশ নেয়া দল ও সংগঠনের বিরুদ্ধে গুজব, ভুয়া তথ্য প্রচারের হার বৃদ্ধি পেয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।