বাসস
  ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৮

শিল্পকলায় বৃহস্পতিবার নজরুলের ‘লেটোগান ও কবিগান’

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যায় নজরুলের ‘লেটোগান ও কবিগান’-এর আসর বসবে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায়। 

নজরুল বর্ষ উদযাপনের ধারাবাহিকতায়, জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি  মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করবেন একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন  একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।