শিরোনাম

নড়াইল, ৩১ আগস্ট ২০২৬ (বাসস): জেলায় আজ ‘নজরুল বর্ষ’ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিষয়ভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমি চত্ত্বরে বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতা উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম ।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকী, জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুল হাসান সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক ও শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এ আয়োজনে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করছেন। প্রতিযোগিতার বিষয়গুলোর মধ্যে রয়েছে নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, একক নৃত্য এবং সৃজনশীল রচনা প্রতিযোগিতা।