বাসস
  ০৪ জুন ২০২৬, ১৭:২৩

শিল্পকলায় কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদ স্মরণ আগামীকাল

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। ছবি : সংগৃহীত

ঢাকা, ৪ জুন, ২০২৬ (বাসস) : বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাতীয় নাট্যশালা মিলনায়তনে জনপ্রিয় লেখক, গল্পকার এবং কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে সেমিনার, চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে আগামীকাল শুক্রবার।

সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বিকেল ৪ টা থেকে এ অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানমালা সকলের জন্য উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির ধারাবাহিক আয়োজনের শেষ পর্ব অনুষ্ঠিত হবে আগামীকাল। বিকাল ৪ টায় প্রদর্শিত হবে সিনেমা শ্রাবণ মেঘের দিন। সন্ধ্যা সাড়ে ৬ টায় ‘চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ : নির্মাণশৈলী ও শিল্পদর্শন’ সেমিনার অনুষ্ঠিত হবে।

এতে প্রবদ্ধ উপস্থাপন করবেন ড. শাহাদৎ রুমন, চলচ্চিত্র গবেষক ও সমালোচক এবং প্রবন্ধের মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্র নির্মাতা এবং শিক্ষক অধ্যাপক ড. মতিন রহমান।

এছাড়া আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্র নির্মাতা নুহাশ হুমায়ূন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব জনাব মো. মিজানুর রহমান। সেমিনারে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।

প্রবন্ধের মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্র নির্মাতা এবং শিক্ষক অধ্যাপক ড. মতিন রহমান, আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্র নির্মাতা নুহাশ হুমায়ূন এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ।

এতে হুমায়ূন আহমেদ রচিত গান পরিবেশিত হবে। রাত ৮ টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রদর্শিত হবে চলচ্চিত্র : ঘেটুপুত্র কমলা।