শিরোনাম

ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : কাল ও পড়শু দুই দিনব্যাপী আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
আগামী ২৯ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দুই দিনের এই অনুষ্ঠানমালা সবার জন্য উন্মুক্ত থাকবে।
আগামীকাল মঙ্গলবার বিকেল ৫টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন একুশে পদকপ্রাপ্ত নৃত্য গবেষক ও নৃত্যপরিচালক আমানুল হক।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদের (রেজাউদ্দিন স্টালিন) সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।
বিকেল ৫টায় জাতীয় নাট্যশালা ভবনের সামনে থেকে ঢাক-ঢোল বাদক ও দেশের প্রবীণ ও নবীন নৃত্যশিল্পীবৃন্দের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় দিন ২৯ এপ্রিল(বুধবার) বিকেল ৫টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী ।
এদিন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি সচিব কানিজ মওলা। স্বাগত বক্তব্য রাখবেন
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।