শিরোনাম

ঢাকা, ১৮ এপ্রিল ২০২৬ (বাসস) : বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি রেজাউদ্দিন স্টালিনের একক কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) রহুল কবির রিজভী।
বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আজ শনিবার অনুষ্ঠিত রেজাউদ্দিন স্টালিন 'যতি চিহ্নহীন’ শীর্ষক এই কবিতা আবৃত্তি অনুষ্ঠানে কবির কবিতা থেকে আবৃত্তি করা হয়। কবিতা আবৃত্তি করেন সীমা ইসলাম, টিটো মুন্সী, এনামুল হক জুয়েল, ইকবাল আহমেদ, ফারহানা তৃণা, মাহিনুর মুমু, মাহবুবুর রহমান টুনু, ফারজানা আলী, মাহী ফারহানা নাজিয়া আফরিন।
অনুষ্ঠানে মুক্ত আলোচনায় অংশ নেন মতিন বৈরাগী, হাসান হাফিজ, মোহন রায়হান, আমিনুল ইসলাম, সাখাওয়াত টিপু, সৈকত হাবিব এবং আসাদ কাজল।
আলোচকগণ বলেন, কবি রেজাউদ্দিন স্টালিনের এক নিজস্ব আকাশ আছে। অসাধারণ কবি প্রতিভা তার। পৃথিবীর নানা ভাষায় অনূদিত স্টালিনের রচিত কবিতা এখন আন্তর্জাতিক খ্যাতিতে দ্যুতিমান। নিজস্ব স্বর ও স্বভাবে তিনি স্বকীয় বলেও উল্লেখ করেন তারা।
আবৃত্তি সংগঠন ‘ধূমকেতু’ আয়োজিত অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শিল্পী আকতার।