শিরোনাম

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩০০টির শেয়ারদর বেড়েছে, ৫০টির কমেছে এবং ৩৮টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।
আজ ডিএসইতে মোট ১ লাখ ৫০ হাজার ৬৪টি ট্রেডের মাধ্যমে মোট ২০ কোটি ৫৮ লাখ ১৭ হাজার ৪৫১টি শেয়ার ও অন্যান্য সিকিউরিটিজের লেনদেন হয়েছে। এর মোট মূল্য দাঁড়িয়েছে ৫৯৬ কোটি ৮২ লাখ ২৪ হাজার ৯৭৩ টাকা।
এছাড়া ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৩৯ দশমিক ২২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৩৭ দশমিক ৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ৮ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২২ দশমিক ০৪ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ সূচক ৫ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩০ দশমিক ৪১ পয়েন্টে অবস্থান করছে।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ ১০ কোম্পানি : আইপিডিসি ফাইন্যান্স, সায়হাম বেক্সিমকো, সায়হাম কটন, শাশা ডেনিমস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, প্যারামাউন্ট টেক্সটাইল, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ব্র্যাক ব্যাংক ও মালেক স্পিনিং মিলস।
দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি : ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এআইবিএল ১ম ইসলামী মিউচুয়াল ফান্ড, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স ও রংপুর ডেইরি।
দর কমার শীর্ষ ১০ কোম্পানি : ইয়াকিন পলিমার, মেঘনা কনডেন্সড মিল্ক, নূরানী ডাইং, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক, এডভেন্টেক্স স্পিনিং, মিথুন নিটিং, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, হামি ইন্ডাস্ট্রিজ, ঢাকা-বাংলা ব্যাংক ও সানলাইফ ইন্স্যুরেন্স।