বাসস
  ২০ আগস্ট ২০২৬, ১৮:৩৮

ডিএসইতে আজ ডিএসইএক্স সূচক ১৬.৩৭ পয়েন্ট বেড়েছে, লেনদেন ৬৭১.৯৯ কোটি  

ঢাকা, ২০ আগস্ট, ২০২৬ (বাসস) : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৬.৩৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৮৬.০৮ পয়েন্টে উন্নীত হয়েছে। তবে ডিএস-৩০ সূচক সামান্য কমলেও শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ঊর্ধ্বমুখী ছিল।

ডিএসইর বাজার পরিসংখ্যান অনুযায়ী, দিনভর ১ লাখ ৮৩ হাজার ৬৬টি লেনদেনে ২২ কোটি ৪১ লাখ ৭৯ হাজার ১০১টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়েছে। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬৭১ কোটি ৯৮ লাখ ৯০ হাজার ৫১১ টাকা।

দিন শেষে ডিএসইএক্স ১৬.৩৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৮৬.০৮ পয়েন্টে দাঁড়ায়। একই সময়ে ডিএস-৩০ সূচক শূন্য দশমিক ৪৫ পয়েন্ট কমে ২ হাজার ১৬২.৫২ পয়েন্টে নেমে আসে। অন্যদিকে, ডিএসইএস শরিয়াহ সূচক ৪.৯৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫৬.১২ পয়েন্টে ওঠে।

লেনদেনে অংশ নেওয়া ৩৯০টি কোম্পানি ও সিকিউরিটিজের মধ্যে ১৯২টির দাম বেড়েছে, ১২৭টির কমেছে এবং ৭১টির দাম অপরিবর্তিত রয়েছে।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, 'এ' ক্যাটাগরির ১৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৯টির দাম বেড়েছে, ৫২টির কমেছে এবং ২৭টির দাম অপরিবর্তিত ছিল। 'বি' ক্যাটাগরির ৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৩১টির দাম বেড়েছে, ৩৭টির কমেছে এবং ৬টির দাম অপরিবর্তিত রয়েছে।

‘জেড’ ক্যাটাগরির ১১৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৪২টির দাম বেড়েছে, ৩৮টির কমেছে এবং ৩৮ প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল।

এছাড়া ৩৪টি মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৭টির দাম বেড়েছে, ২টির কমেছে এবং ১৫টির দর অপরিবর্তিত ছিল। করপোরেট বন্ডের দুটি ইস্যুর উভয়েরই দাম বেড়েছে। অন্যদিকে, ছয়টি সরকারি সিকিউরিটিজের মধ্যে দুটির দাম বেড়েছে এবং চারটির কমেছে।

এছাড়া আজ ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি ছিল শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি, টেকনো ড্রাগস লিমিটেড, প্যারামাউন্ট টেক্সটাইল, শিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, রানার অটোমোবাইলস পিএলসি, সাউথইস্ট ব্যাংক পিএলসি, এনভয় টেক্সটাইলস লিমিটেড, আইপিডিসি ফাইন্যান্স পিএলসি, মালেক স্পিনিং মিলস পিএলসি এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসি।

দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি হলো শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি, শিকদার ইন্স্যুরেন্স, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, টেকনো ড্রাগস লিমিটেড, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান, ফিনিক্স ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি, দ্য পেনিনসুলা চিটাগাং পিএলসি এবং ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

অন্যদিকে, দর পতনের শীর্ষ ১০ কোম্পানি ছিল জিবিবি পাওয়ার লিমিটেড, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, সাউথইস্ট ব্যাংক পিএলসি, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড, সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড, ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেড, নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, সিএপিএম মিউচুয়াল ফান্ড ওয়ান, হামিদ ফেব্রিক্স পিএলসি এবং রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড।