বাসস
  ০৯ এপ্রিল ২০২৬, ২২:৪৩

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৬৫ বিলিয়ন ডলার

ঢাকা, ৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৬৫ বিলিয়ন মার্কিন ডলার। আজ বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক আরো জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী বাংলাদেশে বর্তমান রিজার্ভের পরিমাণ ২৯.৯৫ বিলিয়ন মার্কিন ডলার।