শিরোনাম

ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ ও এশিয়ান গেমসে খেলার জন্য ছাড়পত্র পেয়েছেন ভারত পেসার জসপ্রিত বুমরাহ।
আফগানিস্তান সিরিজের দলে বুমরাহকে রাখা হলেও চিকিৎসকদের ছাড়পত্রের অপেক্ষায় ছিল ভারতের টিম ম্যানেজমেন্ট। ব্যাঙ্গালুরুতে ফিটনেস পরীক্ষায় পাশ করে খেলার ছাড়পত্র পেয়েছেন বুমরাহ।
চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাঁটুতে চোট পান হার্ষিত। তারপরও আফগানিস্তান সিরিজের দলে রাখা হয়েছিল তাকে। তবে বুমরাহর মতই ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হবার শর্ত ছিল হার্ষিতের।
কিন্তু পুনর্বাসন চলার সময়ই নতুন করে চোট পান হার্ষিত। এতে আফগানিস্তান সিরিজ ও এশিয়ান গেমস থেকে ছিটকে যান তিনি। তার বদলি হিসেবে ভারত দলে সুযোগ পেয়েছেন পেসার ইয়াশ ঠাকুর। গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয় তার।
আগামী ১৩ সেপ্টেম্বর থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে ভারত- আফগানিস্তান। পরের দুই ম্যাচ হবে যথাক্রমে- ১৫ ও ১৭ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচ হবে দিল্লিতে।
সিরিজটির অফিসিয়াল আয়োজক আফগানিস্তান।
এরপর এশিয়ান গেমসে অংশ নিতে জাপানের উদ্দেশে উড়াল দেবে ভারতীয় দল।
আফগানিস্তান সিরিজ ও এশিয়ান গেমসের ভারত দল : শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সুরিয়াবংশি, সঞ্জু স্যামসন, ইশান কিষান, তিলক ভার্মা, শিবম দুবে, নিতিশ কুমার রেড্ডি, জসপ্রিত বুমরাহ, রবি বিষ্ণোই, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, আর্শদিপ সিং, ইয়াশ ঠাকুর।