শিরোনাম

ঢাকা, ৩১ আগস্ট ২০২৬ (বাসস) : ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে এশিয়ার দলগুলোর বিপক্ষে সবচেয়ে বেশি টেস্ট জয়ের রেকর্ড গড়েছেন জো রুট।
গতরাতে লর্ডসে শেষ হওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ১৯৪ রানে হারায় ইংল্যান্ড। ফলে অধিনায়ক হিসেবে এশিয়ার দলগুলোর বিপক্ষে ২৫ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১৫তম জয়ের স্বাদ নিয়ে রেকর্ড গড়েন রুট।
এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন সাবেক অধিনায়ক এন্ড্রু স্ট্রস। এশিয়ার দলগুলোর বিপক্ষে ২২ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১৪ ম্যাচ জিতেছিলেন তিনি।
এই তালিকায় তৃতীয় স্থানে আছেন অ্যালিস্টার কুক। ৩০ ম্যাচে ১২ জয় পেয়েছেন তিনি।
৭ জয় নিয়ে যৌথভাবে চতুর্থ স্থানে আছেন নাসের হুসেইন ও বেন স্টোকস। হুসেইন ১৭ ও স্টোকস ১৫ ম্যাচে নেতৃত্ব দেন।