বাসস
  ০৭ মার্চ ২০২৬, ১৬:৫৯

ভালভার্দের শেষ মুহূর্তের গোলে সেল্টা ভিগোকে পরাজিত করেছে রিয়াল মাদ্রিদ

ছবি : সংগৃহীত

ঢাকা, ৭ মার্চ, ২০২৬ (বাসস) : ইনজুরি সমস্যায় জর্জরিত রিয়াল মাদ্রিদ গতকাল সেল্টা ভিগোর বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে। লা লিগায় অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে ফেডে ভালভার্দের জোরালো শট ডিফ্লেকশন হয়ে জালে জড়ালে রিয়ালের জয় নিশ্চিত হয়।

এই জয়ে লা লিগার শীর্ষে থাকা  বার্সেলোনার থেকে মাত্র এক পয়েন্ট দূরত্বে উঠে এসেছে রিয়াল।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মাদ্রিদ। ১১তম মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেন অরেলিয়েন টিচুয়ামেনি। তবে কিছুক্ষণ পরই সেল্টাকে সমতায় ফেরান বোয়া ইগলেসিয়াস।

কোচ আলভারো আরবেলোয়া দলে কাল ছিল বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াগ অনুপস্থিত ছিলেন। ইনজুরির কারণে ছিলেন না তারকা ফরোয়ার্ড কিলিয়া এমবাপ্পে, মিডফিল্ডার জুড বেলিংহাম, ফরোয়ার্ড রডরিগো ও মিডফিল্ডার এডুয়ার্ডো কামভিনগা।

তবু শেষ মুহূর্তে ভাগ্যের সহায়তায় জয় তুলে নেয় মাদ্রিদ। ভালভাদের্দর শটটি সাবেক বার্সেলোনা ডিফেন্ডার মার্কোস আসানসিওর গায়ে লেগে দিক বদলে যায়। গোলরক্ষক ইওনাট রাডুর পক্ষে এই গোল আটকানোর সাধ্য ছিলনা।

এই জয়ের মাধ্যমে টানা তিন ম্যাচ জয়হীন থাকার শঙ্কা কাটাল মাদ্রিদ। কোচ আরবেলোয়া বলেন, “লা লিগায় এখনও অনেক পথ বাকি। প্রতিটি ম্যাচই যুদ্ধের মতো।”

মাদ্রিদের সামনে এখন বড় চ্যালেঞ্জ- আগামী সপ্তাহে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো পর্বের ম্যাচ।