বাসস
  ১৫ জুলাই ২০২৬, ১৫:১৩
আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১৫:২৫

নিউইয়র্কে ইউরোপীয় নেতাদের সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুরের বৈঠক

ছবি : পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা, ১৫ জুলাই, ২০২৬ (বাসস) : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের নব-নির্বাচিত সভাপতি ড. খলিলুর রহমান স্লোভাকিয়া, জর্জিয়া ও উত্তর মেসিডোনিয়ার শীর্ষ নেতাদের সঙ্গে পৃথক ˆবঠক করেছেন|  বৈঠকে তিনি আগামী সাধারণ পরিষদ অধিবেশনের অগ্রাধিকারমূলক বিষয়গুলো নিয়ে মতবিনিময় করেন|

আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও ইউএনজিএ’র বর্তমান সভাপতি ড. খলিলুর রহমান গতকাল মঙ্গলবার নিউইয়র্কে স্লোভাকিয়ার পররাষ্ট্র ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রী জুরাজ ব্লানার, জর্জিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী লাশা দারসালিয়া এবং উত্তর মেসিডোনিয়ার পররাষ্ট্র ও ˆবদেশিক বাণিজ্য বিষয়ক উপ-মন্ত্রী জোরান দিমিত্রোভস্কির সঙ্গে ˆবঠক করেন।

 বৈঠকগুলোতে নেতারা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূল অগ্রাধিকারগুলো নিয়ে আলোচনা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করেন।

ছবি : পররাষ্ট্র মন্ত্রণালয়

নির্বাচিত সভাপতি একটি উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং সদস্য রাষ্ট্র-চালিত নেতৃত্বের প্রতি তার অঙ্গিকার পুনর্ব্যক্ত করেন| একইসঙ্গে তিনি পুরো অধিবেশন জুড়ে জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রের সঙ্গে নিবিড় যোগাযোগ ও ব্যাপক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরুর আগে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের সঙ্গে ড. খলিলুর রহমানের চলমান ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে এসব  বৈঠক অনুষ্ঠিত হয়।

ছবি : পররাষ্ট্র মন্ত্রণালয়