বাসস
  ০৩ মার্চ ২০২৬, ১৭:০৯

দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড : রোড টু সেমিফাইনাল

ঢাকা, ৩ মার্চ ২০২৬ (বাসস) : আগামীকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। 

টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল হিসেবে সেমিফাইনালে উঠে গতবারের রানার্স-আপ দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বে চার ম্যাচ ও সুপার এইটে তিন ম্যাচ জিতে সেরা দলের তকমা নিয়ে সেমিতে উঠে প্রোটিয়ারা। বিশ্বকাপে এর আগে তিনবার সেমিফাইনাল খেলেছে দক্ষিণ আফ্রিকা। 

রোর্ড টু সেমিফাইনাল : 

গ্রুপ পর্ব : 
কানাডার বিপক্ষে ৫৭ রানে জয়
আফগানিস্তানের বিপক্ষে সুপার ওভারে জয়
নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটের জয়
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৬ উইকেটের জয়

সুপার এইট পর্ব :
ভারতের বিপক্ষে ৭৬ রানে জয়
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯ উইকেটের জয়
জিম্বাবুয়ের বিপক্ষে ৫ উইকেটের জয়

এদিকে গ্রুপ পর্বে ৪ ম্যাচ খেলে ৩টিতে জয় ও ১টিতে হারে নিউজিল্যান্ড। টেবিলের দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ রানার্স-আপ হয়ে সুপার এইটে জায়গা করে নেয় তারা। সুপার এইটে ৩ ম্যাচ খেলে সমান ১টি করে জয়-হার ও পরিত্যক্ত ম্যাচের স্বাদ পায় নিউজিল্যান্ড। এরপর ভাগ্যের সহায়তা নিয়ে সুপার এইট বাঁধা টপকাতে পারে কিউইরা।

পাকিস্তানের সাথে পয়েন্ট সমান হলেও রান রেটে এগিয়ে থাকার সুবাদে শেষ চারে জায়গা করে নেয় নিউজিল্যান্ড। বিশ্বকাপে চারবার সেমিফাইনাল খেলার অভিজ্ঞতা আছে কিউইদের। 

রোর্ড টু সেমিফাইনাল : 

গ্রুপ পর্ব : 
আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেটের জয়
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১০ উইকেটের জয়
দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হার 
কানাডার বিপক্ষে ৮ উইকেটের জয়

সুপার ফোর পর্ব :
পাকিস্তানের সাথে ম্যাচ পরিত্যক্ত 
শ্রীলংকার বিপক্ষে ৬১ রানে জয়
ইংল্যান্ডের কাছে ৪ উইকেটের হার