শিরোনাম

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার হিরোকি ইতো হ্যামস্ট্রিং ইনজুরিতে আবারও মাঠের বাইরে চলে গেছেন বলে শুক্রবার ক্লাবটি নিশ্চিত করেছে।
বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর ক্রিস্টোফ ফ্রেয়ান্ড জানান, জাপানি সেন্টার-ব্যাককে “দুই থেকে তিন সপ্তাহ” মাঠের বাইরে থাকতে হবে। ফলে শনিবার বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে ম্যাচে তিনি খেলতে পারবেন না এবং মার্চে আটালান্টার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ লড়াইতেও তার অংশগ্রহণ অনিশ্চিত।
২৬ বছর বয়সী ইতো ২০২৪ সালে স্টুটগার্ট থেকে বায়ার্নে যোগ দেওয়ার পর থেকেই চোটে ভুগছেন। প্রথম মৌসুমে পায়ের হাড় ভাঙার কারণে তিনি মাত্র ছয়টি বুন্দেসলিগা ম্যাচ খেলতে পেরেছিলেন। চলতি মৌসুমের শুরুতেও আরেকবার পায়ের চোটে প্রথম ১০ ম্যাচ খেলতে পারেননি।
জাপানের হয়ে এখন পর্যন্ত ২৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ইতো এবং একটি গোল করেছেন।