বাসস
  ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৫

পিঠের ব্যথার কারণে বিসিএলে খেলতে পারবেন না পেসার তানজিম

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : পিঠের ব্যথার কারণে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ওয়ানডে প্রতিযোগিতার বাকি অংশে খেলতে পারবেন না পেসার তানজিম হাসান সাকিব।

পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের আগে সুস্থ হতে বিশ্রাম দেওয়া হয়েছিল তানজিমকে। কিন্তু এমআরআই রিপোর্ট ভাল না আসায় বিসিএল থেকে ছিটকে গেলেন তিনি।

পাকিস্তান সিরিজের প্রস্তুতির প্ল্যাটফর্ম হিসেবে দেখা হচ্ছে বিসিএল ওয়ানডে প্রতিযোগিতা। এবারের আসরে ইস্ট জোন দলে ছিলেন তানজিম।

১১, ১৩ এবং ১৫ মার্চ পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সবগুলো ম্যাচই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।