বাসস
  ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫৫

কাল থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট

ঢাকা, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আগামীকাল থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ দশম আসরের সুপার এইট পর্ব। শ্রীলংকার কলম্বোতে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় সুপার এইটের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড।

২০ দল নিয়ে এবারের বিশ্বকাপ শুরু হয়েছিল। প্রতিটি গ্রুপের সেরা ২টি করে দল সুপার এইটে খেলার যোগ্যতা অর্জন করে।

সুপার এইট পর্বে দুই গ্রুপে আটটি দল মাঠে নামবে। গ্রুপ-১এ আছে দক্ষিণ আফ্রিকা, ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। গ্রুপ-২এ আছে পাকিস্তান, শ্রীলংকা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।

গ্রুপ-১এর ম্যাচগুলো ভারতে এবং গ্রুপ-২এর ম্যাচগুলো শ্রীলংকায় অনুষ্ঠিত হবে।

গ্রুপ পর্বে পাওয়া পয়েন্ট সুপার এইটে যোগ হবে না। শূন্য হাতেই সুপার এইট পর্ব শুরু করবে দলগুলো। জয়ী দল পাবে ২ পয়েন্ট। বৃষ্টির কারণে কোন ম্যাচ যদি অন্তত ৫ ওভার করে খেলা না হয়, তাহলে ম্যাচটি ‘নো রেজাল্ট’ ঘোষণা হবে। সেক্ষেত্রে ম্যাচের দুই দলই ১টি করে পয়েন্ট পাবে।

কোন ম্যাচ টাই হলে সুপার ওভারে অনুষ্ঠিত হবে। সুপার ওভারেও যদি ম্যাচ টাই হয়, তাহলে ফল নির্ধারণ না হওয়া পর্যন্ত সুপার ওভার চলতে থাকবে।

প্রতিটি গ্রুপে থেকে শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলবে। ৪ ও ৫ মার্চ সেমিফাইনাল দুটি অনুষ্ঠিত হবে। ৮ মার্চ ফাইনাল দিয়ে শেষ হবে বিশ্বকাপ।

বিশ্বকাপের সুপার এইট গ্রুপ :

গ্রুপ-১ : দক্ষিণ আফ্রিকা, ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে।

গ্রুপ-২ : পাকিস্তান, শ্রীলংকা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।

সুপার এইট সূচি(বাংলাদেশ সময়) :

২১ ফেব্রুয়ারি : নিউজিল্যান্ড-পাকিস্তান (কলম্বো), রাত সাড়ে ৮টা

২২ ফেব্রুয়ারি : ইংল্যান্ড-শ্রীলংকা (ক্যান্ডি), বিকেল সাড়ে ৪টা

২২ ফেব্রুয়ারি : দক্ষিণ আফ্রিকা- ভারত (আহমেদাবাদ), রাত সাড়ে ৮টা

২৩ ফেব্রুয়ারি : ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ে (মুম্বাই), রাত সাড়ে ৮টা

২৪ ফেব্রুয়ারি : ইংল্যান্ড-পাকিস্তান (ক্যান্ডি), রাত সাড়ে ৮টা

২৫ ফেব্রুয়ারি : নিউজিল্যান্ড-শ্রীলংকা (কলম্বো), রাত সাড়ে ৮টা

২৬ ফেব্রুয়ারি : ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা (আহমেদাবাদ), বিকেল সাড়ে ৪টা

২৬ ফেব্রুয়ারি : ভারত-জিম্বাবুয়ে (চেন্নাই), রাত সাড়ে ৮টা

২৭ ফেব্রুয়ারি : ইংল্যান্ড-নিউজিল্যান্ড (কলম্বো), রাত সাড়ে ৮টা

২৮ ফেব্রুয়ারি : শ্রীলংকা-পাকিস্তান (ক্যান্ডি), রাত সাড়ে ৮টা

১ মার্চ : জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা (দিল্লি), বিকেল সাড়ে ৪টা

১ মার্চ : ওয়েস্ট ইন্ডিজ-ভারত (কলকাতা) , রাত সাড়ে ৮টা